কীবোর্ডে আঙুল রাখার নিয়মঃ
উপরের চিত্রে আপনাদের দেখানো হয়েছে। নিয়মানুযায়ী কীবোর্ডের আলফাবেটিক অংশটিকে দু’টি
ভাগে ভাগ করে নিতে হবে। যার ডান দিকের ভাগে থাকবে ডান হাতের আঙুলগুলো এবং বাম দিকে
ভাগে থাকবে বাম হাতের আঙুলগুলো। শুধুমাত্র টাইপের সময় প্রয়োজনীয় কী এর উপর রাখা
আঙুল হালকাভাবে একবার করে চাপ দিতে হবে। কীবোর্ডের মাঝের লাইন থেকে শুরু করতে হবে।
নিয়মানুযায়ী
যদি আপনি কিবোর্ডে হাত রাখেন তাহলে আপনার বাম হাতের ৪টা আঙুলের নিচে যথাক্রমে A S D F এবং ডান হাতে ৪টা আঙুলের নিচে যথাক্রমে ; L K J থাকবে। কীবোর্ডের উপর ভাল করে খেয়াল করে
দেখলে দেখা যাবে কীবোর্ডের ‘F’ এবং ‘J’ অক্ষরের উপর দুটো ছোট ছোট বিন্দু (-) চিহ্ন
উচু হয়ে রয়েছে।
এই
বিন্দু দু'টোকে অনুভবের মাধ্যমে খুব সহজেই হাতের আঙুলগুলো সেট করে নেয়া যেতে পারে।
বাম দিকের অংশের ‘F’ অক্ষরের বিন্দুর উপর বাম হাতের তর্জনী আঙুল বসবে এবং ডান দিকে
অংশে ‘J’ অক্ষরের বিন্দুর উপর বাম হাতের তর্জনী আঙুল বসবে।
সুতরাং
যে কেউ ইচ্ছা করলে কীবোর্ড না দেখেও নিজের হাত দুটো যথাস্থানে বসাতে পারবে। বৃদ্ধা
আঙুলদ্বয় থাকবে কীবোর্ডের সবচেয়ে বড় কী অর্থাৎ স্পেসবারের উপর।
বাম হাত
|
ডান হাত
|
|
মাঝখানের
লাইন
|
a s d f g
|
; l k j h
|
উপরের
লাইন
|
q w e r t
|
p o i u y
|
নিচের
লাইন
|
z x c v b
|
/ . , m n
|
এন্টার
কী চেপে নিচের লাইনে যেয়ে উপরোক্ত নিয়মে স্পেস দিয়ে প্রথমে বাম এবং পরে ডান দিকের
অক্ষরগুলো টাইপ করতে হবে। যত বেশি চেষ্টা করবেন ততই শিখবেন।




0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন